ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলন, বাল্কহেড জব্দ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৮, ২০ জুলাই ২০২৬
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলন, বাল্কহেড জব্দ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠিতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের অর্থদণ্ডসহ অবৈধ বাল্কহেড জব্দ করা হয়েছে। 

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২-১৯ জুলাই পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত জেলার বিকনা ব্র‍্যাক মোড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয় এবং পৌরসভাধীন ৩ নং ওয়ার্ডের কৃষ্ণকাঠি এলাকার সুগন্ধা নদীতে একটি বাল্কহেড জব্দ করে। এছাড়া সদর উপজেলার গাবখান সেতু ও গাবখান চ্যানেল পার্শ্ববর্তী এলাকায় অনুমতিবিহীন বাল্কহেডের মাধ্যমে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে একজনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। এসময় সদর থানা পুলিশ অভিযানে সহায়তা করে।

​অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌহিদ হোসেন জানান, নদী তীরবর্তী পরিবেশ রক্ষা এবং সরকারি বিধি-নিষেধ অমান্যকারী অসাধু চক্রের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জব্দকৃত বাল্কহেডটি থানায় আটক আছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এস আই এস
লিংক সফলভাবে কপি হয়েছে!