ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মারা গেলেন বাবা-মা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৮, ২৫ জুলাই ২০২৬
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মারা গেলেন বাবা-মা
প্রতীকী ছবি

চট্টগ্রামে এলোপাতাড়ি ছুরিকাঘাতে বাবা-মাকে হত্যা করে একমাত্র ছেলে। ঘটনার পর ঘাতক ছেলে  রিমনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। 

নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। অভিযুক্ত তাদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্ত (৪২)।

শনিবার  দুপুরে আনোয়ারা উপজেলায় উপজেলার হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

Advertisement

আনোয়ারা পুলিশ জানায়, শনিবার সকালে মা-বাবার সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে বাইরে থেকে বাড়ি ফেরার কিছুক্ষণ পর ধারালো অস্ত্র দিয়ে প্রথমে মাকে এলোপাতাড়ি আঘাত করেন রিমন। স্ত্রীকে রক্ষা করতে গেলে বাবা স্বপন দাশ গুপ্তকেও ছুরিকাঘাত করেন তিনি। ঘটনাস্থলেই কল্পনা দাশ মারা যান। পরে গুরুতর আহতাবস্থায় স্বপন দাশ গুপ্তকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর সময় তার মৃত্যু হয়।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে আটক করে। ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!