[ দেশজুড়ে ]
ঝালকাঠিতে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠির রাজাপুর উপজেলার পূর্ব কানুদাসকাঠি আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের চার ভিতবিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, সুধীজন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের রাজস্ব বাজেটের আওতায় বাস্তবায়নাধীন 'অনাবাসিক ভবন নির্মাণ, সম্প্রসারণ কর্মসূচি (পূর্বতন-৭০১৬) এর অধীনে ভবনটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঝালকাঠি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
.png)
নতুন একাডেমিক ভবন নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আধুনিক ও উন্নত পরিবেশে পাঠদানের সুযোগ পাবে। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি পাবে এবং এলাকার শিক্ষার মানোন্নয়নে ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!