ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়ার আসরে র‍্যাবের অভিযান, আটক ৮

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৩, ৩০ জুলাই ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়ার আসরে র‍্যাবের অভিযান, আটক ৮
ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিউ মার্কেট এলাকায় অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে আট জুয়াড়িকে আটক করেছে র‍্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত সাতটি মোবাইল ফোন এবং নগদ ৬০ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়।

বুধবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে জেলা শহরের নিউ মার্কেটের শফিক প্লাজার চতুর্থ তলায় এই অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১ কোম্পানির কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে হাতেনাতে আটজনকে আটক করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলে আসছিলেন। জব্দকৃত আলামত যাচাই-বাছাই করে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে।

আটককৃতরা হলেন— সুজন দেবনাথ (৪৮), সালমান ভূঁইয়া (২৫), ঝন্টু কর্মকার (৩৪), আকরাম হোসেন (৩৯), কায়েস মিয়া (৪২), আলামিন (৪৫), শাহাদাত হোসেন চৌধুরী (৩৮) এবং জহর (২৫)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর, নাসিরনগর ও কসবা উপজেলার বিভিন্ন এলাকায়।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, অনলাইন জুয়া, মাদক ও চোরাচালানের মতো অপরাধ দমনে তাদের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!