গণতন্ত্র রাজপথে নয়, সংসদে হওয়া উচিত: তথ্যমন্ত্রী
গণতান্ত্রিক সংস্কৃতিকে রাজপথে না নিয়ে সংসদে আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। বুধবার (৫ আগস্ট) সকালে বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, চব্বিশের জুলাইয়ে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই একটি গণতান্ত্রিক পার্লামেন্ট গঠিত হয়েছে। গণতন্ত্রে মতপার্থক্য থাকতেই পারে, তবে তা রাজপথে নয় বরং সংসদেই আলোচনার মাধ্যমে দূর করতে হবে। বর্তমান বিএনপি সরকারের মূল লক্ষ্য শহীদদের আত্মত্যাগের বিনিময়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। এ সময় বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
.png)