বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় বান্দরবান সদর উপজেলার উজানী পাড়া রাজগুরু মহা বুদ্ধ বিহার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন, বান্দরবান পার্বত্য জেলা শাখা। এসময় প্রার্থনায় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ.সুবন্ন লাংকারা মহাথেরো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। তিনি শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার শান্তি কামনায় হাজারো প্রদীপ প্রজ্জ্বলন করেন।
.png)
এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাচিং প্রু বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।