ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাঁশের সাঁকো উদ্বোধন করে আলোচনা সমালোচনায় বিএনপি নেতা

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৬, ৮ আগস্ট ২০২৬
বাঁশের সাঁকো উদ্বোধন করে আলোচনা সমালোচনায় বিএনপি নেতা
ছবি সংগ্রহীত

বরিশালের উজিরপুর পৌরসভায় গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে নির্মিত একটি বাঁশের সাঁকো ফিতা কেটে উদ্বোধন করে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন এক বিএনপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উজিরপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে নির্মিত প্রায় ২০০ ফুট দীর্ঘ এই সাঁকোটি উদ্বোধন করা হয়। বাঁশ ও সুপারি গাছ দিয়ে তৈরি স্থানীয় এই অস্থায়ী সাঁকোটি উদ্বোধন করেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি শহিদুল খান। স্থানীয় সূত্রে জানা যায়, যাতায়াতের দুর্ভোগ লাঘবে গ্রামবাসী নিজেদের উদ্যোগে ও অর্থায়নে সাঁকোটি নির্মাণ করেন। পরে লাল ফিতা ও বেলুন দিয়ে সাজিয়ে প্রধান অতিথি হিসেবে তা উদ্বোধন করান স্থানীয়রা।

Advertisement

তবে এই উদ্বোধনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে হাসির খোরাক তৈরি হয়। অনেকের মতে, গ্রামবাসীর ছোট্ট একটি অস্থায়ী বাঁশের সাঁকো এভাবে ঘটা করে ফিতা কেটে উদ্বোধন করা রাজনৈতিকভাবে দৃষ্টিকটু ও হাস্যকর।

এ বিষয়ে জানতে চাইলে উজিরপুর পৌর বিএনপির সভাপতি শহিদুল খান জানান, এলাকাবাসী নিজেদের উদ্যোগে সাঁকোটি তৈরি করেছেন এবং হঠাৎ করেই উদ্বোধনের জন্য তাকে সেখানে ডেকে নেন। স্থানীয়দের অনুরোধ রাখতেই তিনি ফিতা কেটেছেন, তবে আয়োজনের এমন ধরণ সম্পর্কে তিনি আগে থেকে অবগত ছিলেন না বলে দাবি করেন।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!