ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় পাসের হার ৫৩.৭১ শতাংশ, মেয়েরা এগিয়ে

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ১০ আগস্ট ২০২৬
ভোলায় পাসের হার ৫৩.৭১ শতাংশ, মেয়েরা এগিয়ে
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলায় এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৩ দশমিক ৭১ শতাংশ। জেলায় মোট ১৪ হাজার ১৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৭ হাজার ৬২৫ জন। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩ হাজার ৪৫৯ জন এবং ছাত্রী ৪ হাজার ১৫৬ জন। পাসের হার বিশ্লেষণে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি এগিয়ে।

এদিকে, এবারের ফলাফলে ভোলা জেলায় মোট ৩৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছেলে ১৫৭ জন এবং মেয়ে ১৮৩ জন। এখানেও জিপিএ-৫ অর্জনে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে। প্রত্যাশিত ফল পেয়ে খুশি শিক্ষার্থীরা।

Advertisement

জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ভোলায় মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২২১টি। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফলাফল প্রকাশের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। কাঙ্ক্ষিত ফল পেয়ে অনেক শিক্ষার্থী ও অভিভাবক সন্তোষ প্রকাশ করেছেন। তবে সামগ্রিক পাসের হার নিয়ে কিছু প্রতিষ্ঠানে হতাশাও দেখা গেছে।
 
এদিকে  গত বছরের তুলনায় এ বছর ভোলায় এসএসসি ফলাফল কিছুটা বিপর্যয় দেখা দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!