[ দেশজুড়ে ]
পুকুরে গোসল করতে গিয়ে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু
পুকুরে গোসল করতে গিয়ে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু । ছবি: সংগৃহীত
পুকুরের পানিতে ডুবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত দুই শিক্ষার্থী হলেন চুয়েটের ২০২৪ ব্যাচের অর্ণব চন্দ (২২) ও শান্ত দেব (২৩)। বুধবার (১২ আগস্ট) দুপুরে চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক প্রফেসর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তাদের দুজনের বাড়িই সিলেটে বলে জানা গেছে। অর্ণব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এবং শান্ত টিপিই বিভাগের শিক্ষার্থী।
.png)
খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে ফুটবল খেলা শেষে অর্ণব ও শান্ত গোসল করতে হলের পাশের পুকুরে নামেন। একপর্যায়ে তারা দুজন সাঁতার কাটতে গিয়ে পুকুরের মাঝামাঝি অংশে তলিয়ে যান।
পরে খবর পেয়ে সহপাঠী ও অন্যরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ২০ মিনিটের মধ্যে অর্ণবকে এবং প্রায় ৪৫ মিনিট পর শান্তকে পুকুর থেকে উদ্ধার করা হয়।
পরে গুরুতর অবস্থায় দুজনকে চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম :
লিংক সফলভাবে কপি হয়েছে!