ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাড়ালকাটা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

নীলফামারি প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৯, ১৩ আগস্ট ২০২৬
চাড়ালকাটা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে চাড়ালকাটা নদী থেকে তালেবুর রহমান (৩২) নামে এক যুবককে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার নিতাই ইউনিয়নের চাড়ালকাটা নদীর সাইফোন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তালেবুর রহমান ওই ইউনিয়নের পশ্চিম কাছারীপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে। 

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে তালেবুর রহমান বাড়ি থেকে বেরিয়ে আসেন। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নদীতে তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তালেবুরের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুস  বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।
তার পড়নে গামছা রয়েছে, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ//এ আর
ট্যাগ: নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!