বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পুর্বধলা উপজেলাধীন নারান্দিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি সার বোঝাই ট্রাকের সঙ্গে নেত্রকোনাগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পিকাপে ছাগলসহ কয়েকজন যাত্রী ছিলেন। সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারীসহ দুজন নিহত হন।
.png)
হাইওয়ে পুলিশ জানায়, এসময় আহত আরও তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাস্তায় আরো দুইজন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত সবার পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে ময়মনসিংহের চৌরাংগির মোড়ের আব্দুল গফুর (৫০) নামের একজন বাবুর্চি আছেন বলে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনার পরপরই সড়কের মাঝখানে উল্টে যায় সার বোঝাই ট্রাক ও পিকআপ। এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনা পর থেকেই পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সড়ক থেকে গাড়িটির সরিয়ে যান চলাচল স্বাভাবিকের চেষ্টা করছে।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জাকির হোসেন জানান, পিকআপ ভ্যানটিতে ছাগল দুধসহ বেশ কয়েকজন ছিলেন। ধারণা করা হচ্ছে, তারা মাজারে যাওয়ার জন্য রওয়ানা হয়েছিলেন। নিহতদের মধ্যে একজন নারীসহ তিনজন পুরুষ আছেন। স্থানীয়দের সহায়তায় পড়ে থাকা আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত এক শিশুকে উদ্ধার করে নেত্রকোনা হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক থেকে সার উদ্ধার করে সড়কের পাশে রাখা হয়েছে।