ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ: নিহত বেড়ে ৫

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৫, ১৪ আগস্ট ২০২৬
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ: নিহত বেড়ে ৫
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচে। এর আগে শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনায় ১০ জন আহতের খবর পাওয়া গেলেও ঘটনাস্থলেই ৩ জন মারা যান বলে জানান ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণের ঘটনায় ৬ জনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে মৃত ঘোষণা করেন। একজন বর্তমানে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। এ ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

Advertisement

এর আগে, শুক্রবার (১৪ আগস্ট) সকালে শিপইয়ার্ডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!