নিহতরা হলেন- উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে লুনা (১০) ও বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিজয় রায় সাপের খেলা দেখাতেন। গত ৭ আগস্ট রাতে তিনি স্থানীয় এক বাড়িতে হিন্দু ধর্মীয় মনসার গানের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে দর্শকদের খেলা দেখানোর সময়ে সাপটি তার হাতে কামড় দেয়।
.png)
পরে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
অপরদিকে বৃহস্পতিবার রাতে নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার বাড়িতে মা-বাবার সঙ্গে ঘরে ঘুমিয়েছিল লুনা। মধ্যরাতে একটি সাপ ঘরে প্রবেশ করে তার ডান হাতে কামড় দিলে সে তীব্র ব্যথা অনুভব করে।
স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুর গফুর বলেন, সাপের কামড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক ও মর্মান্তিক।