[ দেশজুড়ে ]
নাটোরে সাপের কামড়ে প্রাণ গেল ২ জনের
ছবি: সংগৃহীত
নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় পৃথক স্থানে সাপের কামড়ে মো. রাফি (১০) নামে এক শিশু এবং পান্না বেগম (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে লালপুরের বিজয়পুর গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় শিশু রাফিকে বিষধর সাপে কাটে। তাৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে রাতেই মারা যায়। নিহত রাফি ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
অন্যদিকে, রোববার (১৬ আগস্ট) ভোরে বাগাতিপাড়া উপজেলার টেটন পাড়া গ্রামে দোকান ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ের শিকার হন পান্না বেগম। গুরুতর অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পান্না বেগম ওই গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।
.png)
উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!