ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে শিয়ালের হানা, পঞ্চগড়ে আহত ৭

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৭, ২৫ আগস্ট ২০২৬
রাতে শিয়ালের হানা, পঞ্চগড়ে আহত ৭
ডেইলি বাংলাদেশ

পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের হামলায় অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক কামড়ের ক্ষত সৃষ্টি হলে দ্রুত তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়। হঠাৎ শিয়ালের এ ধরনের হামলায় স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৫ আগস্ট) রাতে সদর উপজেলার জগদল সর্দারপাড়া, যমভিটা ও দেওয়ানহাট সাইরুল মার্কেটসহ আশপাশের কয়েকটি এলাকায় বিচ্ছিন্নভাবে এ আক্রমণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সর্দারপাড়ার মোস্তফা (৩৫), বিপ্লব (২৩), রিনা (৩৮), মনিরা (৪০), যমভিটার আওয়াল (২৯), সৌরভ (৩০) এবং বসুনিয়া পাড়ার জয়নাল (৩৫) রয়েছেন।

Advertisement

স্থানীয়রা জানান, রাতে সড়কের পাশে আড্ডা দেওয়ার সময় বা চলাচলকালে আকস্মিকভাবে শিয়াল এসে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোখলেছুর রহমান জানান, আহতদের হাসপাতালে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার পর তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।

 

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!