সিরাজগঞ্জের সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। সোমবার (২৪ আগস্ট) সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কের পাশে রামারচর এলাকার একটি রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।
গ্রেপ্তারকৃতরা হলেন— রাজশাহী জেলার চারঘাট থানার হলিদাগাছী গ্রামের মৃত আনিছুর রহমানের মেয়ে রোকেয়া বেগম (৫০) এবং গোদাগাড়ী থানার দিয়াড়মহব্বতপুর গ্রামের মৃত লোকমান হোসেনের মেয়ে সালেহা খাতুন (৪৫)।
.png)
র্যাব জানায়, আটকরা দীর্ঘদিন ধরে রাজশাহী সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।