ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নবীপ্রেমে মুখর নাটোর, বের হলো বর্ণাঢ্য শোভাযাত্রা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১০, ২৬ আগস্ট ২০২৬
নবীপ্রেমে মুখর নাটোর, বের হলো বর্ণাঢ্য শোভাযাত্রা
ছবি: সংগৃহীত

মোস্তফা জানে রহমত পেহ লাখো সালাম’ স্লোগানে নাটোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামাআতের নাটোর জেলা শাখার উদ্যোগে শহরের হরিশপুর পুলিশ লাইনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Advertisement

এর আগে বড়হরিশপুর পূর্বপাড়া সুন্নি জামে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আব্দুল ওহাব।

সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, বড়হরিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাতাব আলী, বড়হরিশপুর পূর্বপাড়া সুন্নি জামে মসজিদের সভাপতি মো. ইব্রাহিম হোসেন ও অ্যাডভোকেট বাঁকি বিল্লাহ রশিদীসহ অন্যরা।

শোভাযাত্রায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। পরে দোয়া মাহফিল ও তবারক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!