ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে নেক্সট লিডার্সের ফাউন্ডার্স গেট-টুগেদারে স্ট্র্যাটেজিক পার্টনার জৌদ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৬, ২৭ আগস্ট ২০২৬
চট্টগ্রামে নেক্সট লিডার্সের ফাউন্ডার্স গেট-টুগেদারে স্ট্র্যাটেজিক পার্টনার জৌদ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে উদ্যোক্তাদের নিয়ে আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে নেক্সট লিডার্সের ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন। নগরের দ্যা গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে দিনব্যাপী এ আয়োজনে অংশ নেবেন প্রায় ৫০ জন উদ্যোক্তা ও পেশাজীবী।

তাদের মধ্যে থাকবেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার উদ্যোক্তা, ই-কমার্স ও এজেন্সি উদ্যোক্তা, ব্যবসায়িক অংশীদার ও পরিচালক এবং মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্টের পেশাজীবীরা।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি এবং ব্যবসা পরিচালনার বিভিন্ন বাস্তব চ্যালেঞ্জ নিয়ে আলোচনার সুযোগ তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য। এতে ব্যবসা পরিচালনা, বিক্রয় ও বিপণন, ব্র্যান্ডিং এবং ব্যবসার প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হবে।

Advertisement

আয়োজনে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছে অ্যারাবিয়ান পারফিউম ব্র্যান্ড জৌদ। উদ্যোক্তা ও ব্যবসায়িক কমিউনিটির সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি স্থানীয় ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক তৈরির সুযোগ হিসেবে আয়োজনটিকে দেখছে জৌদ।

নেক্সট লিডার্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ওমর শরীফ ইবনে হাই অনুষ্ঠানটি পরিচালনা করবেন। ই-কমার্স, ব্যবসা উন্নয়ন ও বিপণন খাতে দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে তার। অনুষ্ঠানে তিনি উদ্যোক্তাদের নিজেদের অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসার সুযোগ তৈরির বিষয়ে উৎসাহিত করবেন।

জৌদের পক্ষ থেকে বলা হয়েছে, উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এ ধরনের নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে।

একই সঙ্গে বাংলাদেশের বাজারে পারফিউম পণ্যের প্রসার ও ব্যবসায়িক অংশীদারত্বের নতুন সম্ভাবনা তৈরিতে এ আয়োজন সহায়ক হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!