নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া, পূর্ব চরমটুয়া ও আন্ডারচর ইউনিয়ন অপরাধ প্রবণ এলাকা হওয়ায় ওই এলাকায় চুরি-ডাকাতি, মাদক-সন্ত্রাস ও চাঁদাবাদ র্নিমূলে স্থাপন করা হয়েছে পুলিশ ক্যাম্প। এই পুলিশ ক্যাম্প স্থাপনের মধ্যদিয়ে তিন ইউনিয়নের জনগন সুফল পাবেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রোববার বিকালে উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদে এই পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলামের সার্বিক সহযোগিতায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার নুরুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবর'সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
.png)
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, শান্তি, শৃঙ্খলা ও অগ্রগতির প্রত্যয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় কাজ করছে। আন্ডারচর ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করতে এই পুলিশ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।