বিকেলে শহরের রঘুনাথবাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। সভা সঞ্চালনা করেন বিএনপি নেতা আবু রায়হান রূপন।
এ সময় বিএনপি নেতা ফজলুর রহমান তারা, কামরুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
.png)
এর আগে দুপুরে সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক হযরত আলী। সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। সভা সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সদস্যসচিব সাইফুল ইসলাম।
সভায় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ সিরাজুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।