ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ক্রাশিং মেশিনে লুঙ্গি পেঁচিয়ে বৃদ্ধের মৃত্যু

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ৭ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে ক্রাশিং মেশিনে লুঙ্গি পেঁচিয়ে বৃদ্ধের মৃত্যু
ছবি: সংগৃহীত

ফেনীর মুক্তবাজারে হলুদ-মরিচ গুঁড়া করার ক্রাশিং মেশিনের বেল্টে লুঙ্গি পেঁচিয়ে নুরুল ইসলাম নুর (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম নুর ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর ধলিয়া গ্রামের নুরুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফেনী শহরের মুক্তবাজারে ভাড়ায় ক্রাশিং মেশিন পরিচালনা করে আসছিলেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মুক্তবাজারের জুলাই চত্বরের পেছনে নিজের শাহজালাল ক্রাশিং মিলে কাজ করছিলেন নুরুল ইসলাম। হলুদ-মরিচ গুঁড়া করার সময় অসাবধানতাবশত তাঁর পরনের লুঙ্গি চলন্ত মেশিনের বেল্টের সঙ্গে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে তিনি মেশিনের সঙ্গে আটকে গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর আশপাশের লোকজন ফেনী মডেল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!