ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরাইলে ট্রাক থেকে ৮৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৪, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরাইলে ট্রাক থেকে ৮৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৮৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ব্রিজের পূর্ব পাশে অভিযান চালিয়ে একটি কার্গো ট্রাকসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন রাজশাহীর তানোর উপজেলার শ্রীখন্ডা গ্রামের ইউনুস মোল্লার ছেলে মো. ইব্রাহিম মোল্লা (৪২), দামকুড়া উপজেলার নতুন কসবা গ্রামের মো. আজিজুল হকের ছেলে মো. মোরশালিন প্রকাশ রঞ্জু (১৯) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার জলবাংগা গ্রামের মো. খোরশেদ মিয়ার ছেলে মো. শাকিব মিয়া (২০)।

মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

র‍্যাব জানায়, মঙ্গলবার সকালে শাহবাজপুর ব্রিজের পূর্ব পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হলুদ রঙের একটি কার্গো ট্রাককে থামার সংকেত দেওয়া হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা তিনজন পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়।

অভিযানকালে ট্রাকটিতে কৌশলে রাখা ৮৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সরাইল থানায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/বি.বাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!