ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোনায় বাঁচানো গেল না দগ্ধ গৃহবধূকে

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বাঁচানো গেল না দগ্ধ গৃহবধূকে
ফাইল ছবি

নেত্রকোনার বারহাট্টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিউলী রানী বিশ্বাস (৪০) মারা গেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে সোমবার রাতে বারহাট্টার বৃকালিকা গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হন স্বামী-স্ত্রী। নিহত শিউলী রানী বৃকালিকা গ্রামের মিন্টু বিশ্বাসের স্ত্রী।

 

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে রান্নাঘরে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে গুরুতর দগ্ধ হন শিউলী রানী। তাঁকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার করেন চিকিৎসকরা।

 

স্থানীয় প্রতিবেশী কাজল চন্দ্র দাস জানান, আগুনে মিন্টু বিশ্বাসের ঘরের সবকিছু পুড়ে গেছে। শিউলী রানীর শরীরের প্রায় সম্পূর্ণ অংশ পুড়ে গিয়েছিল। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

বারহাট্টা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল কুমার ঘোষ বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে গুরুতর আহত অবস্থায় শিউলী রানীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল।

 

ডেইলি-বাংলাদেশ/নেত্রকোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!