ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুইদিন পর মীম নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন বিদ্যাকুট গ্রামে পুকুরের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মীম (৭) বিদ্যাকুট গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
জানা যায়, মীম গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নানা বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে বাড়িতে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে তার কোন সন্ধ্যান পায়নি। সোমবার বিকেলে বিদ্যাকুট বড়বাড়ির পুকুর পাড়ের ঝোঁপে শিশু মীমের অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
.png)
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী জানান, শিশুটি গত দুই দিন আগে নিখোঁজ হয়। বিকালে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।