কুলিয়ারচরে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুলিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন ভৈরব-কুলিয়ারচর সংসদীয় আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ও পৌর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
.png)
এর আগে বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, মো. রফিকুল ইসলাম আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মিয়া, হায়দার এ আলম, যুববিষয়ক সম্পাদক মো. শহীদ উদ্দিন বাবুল, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, উপজেলা যুবদলের আহ্বায়ক আজাহার উদ্দিন লিটন, যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল রানা, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্যসচিব মো. মোখলেসুর রহমান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম. এ. সালাম সুমনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে কুলিয়ারচর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় মহিলা দলের নেতাকর্মীরাও দলীয় পতাকা ও ব্যানার নিয়ে কর্মসূচিতে যোগ দেন।