ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৫, ২২ সেপ্টেম্বর ২০২৬
আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব
ছবি: ডেইলি বাংলাদেশ

আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন”Ñএই প্রতিপাদ্য নিয়ে শ্যামনগরে আদিবাসী মু-াদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার দাতিনাখালী মুড়াপাড়ায় পাঁচ দিনব্যাপী এ উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।
সুন্দরবন আদিবাসী মু-া সংস্থার (সামস) সভাপতি গোপাল চন্দ্র মু-ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক।
সামসের পরিচালক কৃষ্ণপদ মু-ার সঞ্চালনায় এতে বক্তব্য দেন ফাদার লুইজি পাদজি, গবেষক আরিফুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির ও আয়োজক প্রতিনিধি আনন্দিনী মু-া।
অনুষ্ঠানের শুরুতে প্রথাগত নিয়ম অনুযায়ী শুভাশুভ নির্ধারণে মুরগির খাদ্য গ্রহণের আচার পালন করা হয়। পরবর্তীতে ঐতিহ্যবাহী কারাম ডাল পূজা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, ঘূর্ণিঝড় আইলার পর দীর্ঘদিন বন্ধ থাকার পর ঐতিহ্যবাহী এই উৎসব পুনরায় আয়োজন করতে পেরে তাঁরা আনন্দিত। প্রায় আড়াই শ বছর আগে রাঁচি থেকে এই অঞ্চলে আসা মু-া সম্প্রদায়ের কৃষ্টি-সংস্কৃতি সংরক্ষণে সরকারি সহায়তা কামনা করেন তাঁরা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!