ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২২, ২৩ সেপ্টেম্বর ২০২৬
কিশোরগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেপ্তার
কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার চারজন। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারিকুল ইসলাম (৪৮), নিকলী উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান (৫২), কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বাসিন্দা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মীর হাসান মিরাজ (৩৩) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহেদ মিয়া (৪০)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!