[ দেশজুড়ে ]
চাটমোহরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি
চাটমোহরে মাদক ও কিশোর গ্যাং বিরোধি র্যালী
পাবনার চাটমোহর স্পোর্টস একাডেমির উদ্যোগে মুক্ত দেশ ও সমাজ গড়তে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, ইভটিজিং ও দুর্নীতিবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বর থেকে র্যালিটি বের হয়। পরে র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন চাটমোহর স্পোর্টস একাডেমির সভাপতি তৌহিদুল ইসলাম তাইজুল, জাকির ইমরান, শিরিন শিলা, সেজান, সাব্বির, আকাশ, বিপ্লব, মমিন, আখি, জতি ও সুমাইয়া প্রমুখ।
.png)
ডেইলি-বাংলাদেশ/পাবনা/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!