ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া। ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুর সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ইসলামপুর প্রেস ক্লাবের সম্মানিত সদস্য প্রয়াত সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামপুর প্রেস ক্লাবের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামপুর প্রেস ক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সামাদ, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক এস এম হোসেন রানা, আশরাফুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক  দেলোয়ার হোসাইন, প্রেস ক্লাবের সদস্য হেলাল উদ্দিন, হোসেন শাহ ফকির, হাসর আলী, সহযোগী সদস্য সুমন খন্দকার, সুমন ইসলাম, ওসমান হারুনীর দুই ছেলে মো. ইয়ামিন ও ইয়াকিনসহ আরো অনেকে।
এ সময় ইসলামপুর প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক ওসমান হারুনীর কর্মময় জীবন, সাংবাদিকতায় তার অবদান ও সহকর্মীদের সঙ্গে তার স্মৃতিচারণ করেন। পরে প্রয়াত ওসমান হারুনীসহ সব প্রয়াত সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা প্রয়াত ওসমান হারুনীর স্মৃতি ও সাংবাদিকতায় তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

ডেইলি-বাংলাদেশ/ইসলামপুর/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!