ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পৌরসভার কাজে বাধা ও গাড়ি ভাঙচুর, শিবগঞ্জে আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৪, ১ অক্টোবর ২০২৬
পৌরসভার কাজে বাধা ও গাড়ি ভাঙচুর, শিবগঞ্জে আটক ১
পৌরসভার পক্ষ থেকে শিবগঞ্জ থানায় এজাহার দায়ের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর পরিচ্ছন্নতাকর্মী শরিফুল ইসলামের ওপর হামলার অভিযোগে বর্জ্য পরিবহন ভাঙচুরের অভিযোগে রাজু আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর-জামরুলতলা ঈদগাহ সড়কে এ ঘটনা ঘটে। 

Advertisement

পৌর কর্তৃপক্ষ জানায়, শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর-জামরুলতলা ঈদগাহ সড়কের পাশ থেকে ময়লা অপসারণ করার সময় কাজে বাধা, পরিচ্ছন্নতাকর্মীর ওপর হামলা, বর্জ্য পরিবহন ভাংচুর করে ককটেল বিস্ফোরণের হুমকি দেয় রাজু আহমেদ। পরে থানা পুলিশে খবর দিয়ে ঘটনাস্থলে গিয়ে রাজু আহমেদকে আটক করে। 

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, সরকারি কাজে বাধা দেয়ার পাশাপাশি পৌরসভার গাড়ি ও কর্মীদের ওপর হামলার অভিযোগে আটক করা হয়েছে রাজু আহমেদকে। এ ঘটনায় পৌরসভার পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি এজাহার দায়ের হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/চাঁপাই
লিংক সফলভাবে কপি হয়েছে!