ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অবৈধভাবে ইউরিয়া সার মজুদ, ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৭, ২ অক্টোবর ২০২৬
অবৈধভাবে ইউরিয়া সার মজুদ, ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জে অবৈধভাবে সার মজুদের দায়ে জামায়াতের নায়েবে আমিরকে জরিমানা। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধভাবে ইউরিয়া সার মজুদের দায়ে এক সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম (৪৫) উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে এ অভিযান চালানো হয়।

মনিরুল ইসলাম ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্থানীয়দের কাছ থেকে অবৈধভাবে সার মজুদের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মনিরুল ইসলামের বাড়ি থেকে ১৮ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, অবৈধভাবে সার মজুদের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সার ডিলার মনিরুল ইসলাম গুদাম থেকে সার বাড়িতে এনে মজুদ করেছিলেন। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইনে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!