ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে বাজারে ফলের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে

গাজী শাহাদত হোসেন ফিরোজী
প্রকাশিত: ১২:২১, ৭ অক্টোবর ২০২৬
সিরাজগঞ্জে বাজারে ফলের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে
সিরাজগঞ্জের বাজারে  বিভিন্ন বিদেশী ফলসহ দেশী ফলের দাম অস্বাভাবিক বেড়েছে

সিরাজগঞ্জের বাজারে  বিভিন্ন বিদেশী ফলসহ দেশী ফলের দাম অস্বাভাবিক বেড়েছে । যে গুলি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।  ব্যবসায়ী সূত্রে জানা যায়, বর্তমান বাজারে প্রতি কেজি কমলা ৫৫০ টাকা, মালটা ৪৮০ থেকে ৫০০ টাকা, আপেল ৩৫০ থেকে ৪০০ টাকা, আঙ্গুর ৪৫০ টাকা, বেদানা ৪৫০ থেকে ৫০০ টাকা, ডাব ১ থেকে দেড়শ পিচ, পাকা পেপে ৬০ থেকে ৮০ টাকা কেজি, ড্রাগন ১৪০ থেকে ১৬০ টাকা কেজি, পেয়ারা ৭০ থেখে ৮০ টাকা, স্থানীভাবে উৎপন্ন মালটা ৭০ ৮০ টাকা কেজি  বিক্রী হচ্ছে ।

এছাড়া দেশী ফলের মধ্যে কাটিমন আম ২০০ টাকা এবং তরমুজ ৭০ থেকে ৮০ টাকা কেজি বিক্রী হচ্ছে ।  ফল ব্যবসায়ী সূত্রে  জানা যায়, প্রতি বছরের চেয়ে  এবার ফলের দাম বেশী। 


ফল কিনতে আসা তৌফিকা নাসরিন  বলেন,  এবছর বাজারে  বিদেশীসহ দেশী ফরের দাম অত্যধিক বেড়েছে । যা আমাদের মত সাধারণ মানুষের সাধ্যের বাইরে । আমাদের আয়ের সাথে জিনিষের দাম পরছে না । 


সিরাজগঞ্জ শহরের ফল ব্যবসায়ী আবুল হোসেন  জানান, এ  বছর ফলের দাম বেশী । মোকামেই ফলের দাম বেশী । আমরা যেভাবে কিনি সেই ভাবে বিক্রী করি । তবে দাম কম থাকলে আমাদের বেচা কেনা ভালো হয় লাভও ভালো হয় । তিনি বলেন এত বেশী দামে ফল কিনে বিক্রী না হলে পচে যায় ফলে অনেক সময়  লোকশানে পরতে হয় । 

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এআর
ট্যাগ: সিরাজগঞ্জ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!