ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৯, ৮ অক্টোবর ২০২৬
সিরাজগঞ্জে ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা
সিরাজগঞ্জে ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ছবিঃ ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে শীতের আমেজ শুরু হয়েছে। শুরু হয়েছে কুয়াশা পড়া। জেলায় কিছুটা হলেও কমেছে তাপমাত্রা। আশ্বিনের প্রায় শেষ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কিছুটা শীতল হাওয়া আর ভোরে ঝরতে থাকা ধূসর কুয়াশা দুয়ারে শীতের কড়া নাড়ছে। লতা পাতা, ধানের পাতা আর ঘাষে চকচক করছে ভোরের শিশির। সারাদিন একটু গরম অনুভুতি হলেও ভোর রাতে শুরু হয় শীতের আমেজ।


সিরাজগঞ্জে একটু একটু করে  শীতের আমেজ চলে আসছে। প্রায় প্রতিদিনই ভোর রাত থেকে অনেকটাই  ঘন কুয়াশা দেখা যায়। এতে মহাসড়কগুলোতে যানবাহন কিছুটা হলেও ধীর গতিতে চলাচল করতে দেখা যায়। 

প্রাতঃভ্রমণে আসা আবু সাইদ জানান, ভোরের  কুয়াশা ও শিশির কণা জানান দিচ্ছে জেলায় শীতের আগমনী বার্তা। 

কৃষক রফিকুল ইসলাম জানান, ভোরের কুয়াশায় জমি ভিজে থাকে। তাই আগেভাগেই তিনি শীতকালীন সবজির জমি প্রস্তুত করছেন। যে বছর আগে শীত নামে সে বছর সবজির ফলনও ভালো হয়।

রিকশাচালক মজনু বলেন, ভোরে রিকশা নিয়ে বের হতে হয়। আজ বের হয়ে দেখি কুয়াশা পড়েছে, হালকা শীতও লাগছে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/জেডআই
ট্যাগ: সিরাজগঞ্জ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!