[ দেশজুড়ে ]
পাবনায় অর্ধশত অসহায় নারীর পাশে রুহুল আমিন বিশ্বাস রানা
পাবনার হাজিরহাটে দুস্থ ও অসহায় নারীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন রুহুল আমিন বিশ্বাস রানা। ছবি: ডেইলি বাংলাদেশ
পাবনা সদর উপজেলার হাজিরহাটে প্রায় অর্ধশত দুস্থ, অসহায় ও অভাবী নারীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন রানা গ্রুপ ও রানা ইকো পার্কের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা। সোমবার (১২ অক্টোবর) দুপুরে হাজিরহাটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
রুহুল আমিন বিশ্বাস রানা সাপ্তাহিক ‘দেশ বিবরণ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে অনেক মধ্যবিত্ত ও অভাবী নারী আর্থিক সংকটে থাকলেও আত্মমর্যাদার কারণে অন্যের কাছে সাহায্য চাইতে পারেন না।
তিনি বলেন, এমন অসহায় নারীদের খুঁজে বের করে তাদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সামাজিক দায়বদ্ধতা থেকে অভাবী মানুষের পাশে দাঁড়ানো উচিত।
খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগী নারীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে রানা গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/পাবনা/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!