ঝালকাঠি কারাগারে নারী হাজতি অসুস্থ্য, হাসপাতালে মৃত্যু
ঝালকাঠি কারাগারে অসুস্থ হলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলায় বন্ধি কাজল রেখা (৩৫) নামে এক নারী হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার রাতে ঝালকাঠি জেলা কারাগারে অভ্যন্তরীণে অসুস্থ হয়ে পড়ে কাজল রেখা। তাকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হলে সেখানে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঝালকাঠি জেলা কারাগারের সুপার মোহাম্মদ বিকাশ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত. কাজল রেখা নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী।
গত ১৮সেপ্টেম্বর ২০পিস ইয়াবা ট্যাবলেট ও ১০৫গ্রাম গাঁজাসহ কাজল রেখা নামে ওই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সেই থেকে কাজল রেখা ঝালকাঠি কারাগারে বন্দি ছিল।
জানাগেছে, কাজল রেখা বেশ কয়েকদিন ধরে বুকে ব্যাথা অনুভব করছিলো। কারা কর্তৃপক্ষকে জানালেও তারা হাজতির অভিনয় ধারণা করে গুরুত্ব দেয়নি। সোমবার দুপুরের পর থেকে অসুস্থ্যতার ধরন আরো বাড়তে থাকে। একপর্যায়ে সোমবার দিবাগত রাত ১২টার দিকে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে খবর পেয়ে ঝালকাঠি জেলা কারাগারের চিকিৎসক ডা. জাবির হাসান তাঁর কাছে যান। এ সময় তিনি কাজল রেখার শ্বাসকষ্ট ও শরীর শীতল হয়ে আসার লক্ষণ দেখতে পান।
পরে তাঁকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।
কারাগার সূত্রে আরও জানা গেছে, গত ১৮সেপ্টেম্বর ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে কাজল রেখাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২০টি ইয়াবা বড়ি ও ১০৫গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মাদক মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি ঝালকাঠি জেলা কারাগারে বন্দি ছিলেন। ময়না তদন্ত শেষে তাঁর মৃত দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান জেল সুপার মো. বিকাশ রায়হান।