ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসের কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৩, ১৪ অক্টোবর ২০২৬
টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসের কারখানায় আগুন
এসেনশিয়াল ড্রাগসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনালের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

বর্তমানে টঙ্গী ফায়ার স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!