ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৭, ১৬ অক্টোবর ২০২৬
কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনা করছেন।

আটক দুই পুলিশ সদস্য হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান ও কনস্টেবল রোহিত। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদক উদ্ধারের উদ্দেশ্যে ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় গিয়েছিলেন। এ সময় নতুন যোগ দেওয়া কনস্টেবল রোহিত পথ চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় প্রবেশ করেন।

পরে তাকে ছাড়িয়ে আনতে গিয়ে এএসআই ইমরানও বিএসএফের হাতে আটক হন বলে পুলিশ জানিয়েছে।

আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তারা সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে তাদের ফিরিয়ে আনার বিষয়ে তাৎক্ষণিকভাবে চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে/জেডআই
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!