সাঁথিয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা
পাবনার সাঁথিয়ায় প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যের অন্যতম প্রতীক, ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। লক্ষাধিক মানুষ উৎসবমুখর পরিবেশে এ নৌকা বাইচ উপভোগ করেন।
শুক্রবার (১৬ অক্টোবর ) বিকেলে পৌরসভাধীন আফতাবনগর ছেচানিয়া ব্রিজ সংলগ্ন ইছামতী নদীতে আয়োজন করা হয় এই বর্ণাঢ্য প্রতিযোগিতার। নদীর তীরজুড়ে জমায়েত হয় লক্ষাধিক মানুষ। দর্শক নদীর দুই পাড়ে অবস্থান নিয়ে উৎসবের অংশগ্রহণ করেন এবং নৌকা বাইচের অনবদ্য আনন্দ উপভোগ করেন। শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ সবাই যেন ফিরে যান শেকড়ের সেই আনন্দঘন গ্রামীণ উৎসবে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিশেষ সহকারী (যুব ও কর্মসংস্থান) সাইয়েদ আবদুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আল হাসান আসিফ,সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালাউদ্দিন খান পিপিএম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক সহ অনেকে।
এ নৌকা বাইচ প্রতিযোগিতা ১২ টি নৌকা অংশ গ্রহন করেন। এ প্রতিযোগিতায় এরশাদ ফাইটার্স প্রথম হয়ে পুরস্কার অর্জন করে।