ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শ্রীপুরে যুবলীগের ঝটিকা মিছিল

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ১৭ অক্টোবর ২০২৬
শ্রীপুরে যুবলীগের ঝটিকা মিছিল
যুবলীগের ঝটিকা মিছিল, শনাক্তে মাঠে পুলিশ

গণ-অভ্যুত্থানের পর প্রথমবারের মতো গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ঝটিকা মিছিল করেছেন যুবলীগের ১০-১৫ জন নেতাকর্মী। 

শনিবার (১৭ অক্টোবর) ভোরে পৌর শহরের প্রধান সড়কে শ্রীপুর পৌর যুবলীগের আহ্বায়ক আশরাফুল ইসলাম ওয়াশিমের নেতৃত্বে এ মিছিল হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, দুর্গাপূজার দায়িত্ব পালনের কারণে ওই সড়কে পুলিশের উপস্থিতি কম ছিল। এ সুযোগে তাঁরা মিছিল করেন। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!