ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইসলামপুর প্রেসক্লাবে শাহিদুর রহমান শাহিদকে সংবর্ধনা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৪, ১৯ অক্টোবর ২০২৬
ইসলামপুর প্রেসক্লাবে শাহিদুর রহমান শাহিদকে সংবর্ধনা
ডেইলি বাংলাদেশ’-এর সম্পাদক শাহিদুর রহমান শাহিদকে ইসলামপুর প্রেসক্লাবের সংবর্ধনা

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলি বাংলাদেশ’-এর সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাব ও ইসলামপুর প্রেসক্লাবের সদস্য শাহিদুর রহমান শাহিদকে সংবর্ধনা দিয়েছে ইসলামপুর প্রেসক্লাব।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ইসলামপুর প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাফিজ লিটন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা কবি-সাহিত্যিক শাহ জামাল, ইসলামপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম কাজল, সহসভাপতি রাহিমা সুলতানা মুকুল, কোষাধ্যক্ষ রোকনুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক এস এম হোসেন রানা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল লোমান, সাহিত্য সম্পাদক ফারুক আল আজাদ বকুল এবং ক্রীড়া সম্পাদক মশিউর রহমান টুটুল।

এছাড়া উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ, সদস্য হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম রঞ্জু, হোসেন শাহ ফকির, লিয়াকত হোসেন লায়ন, আব্দুল মোতালেব, হাসর আলী ও রাজেশ কুমার পাল গুরুদাস। অনুষ্ঠানে সহযোগী সদস্য আওয়াল সরকার, সুমন ইসলাম, মফিজুল সরদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা শাহিদুর রহমান শাহিদের দীর্ঘ সাংবাদিকতা জীবন, পেশাগত অভিজ্ঞতা ও সাংবাদিকতায় তার অবদান নিয়ে আলোচনা করেন। তারা তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার সাংবাদিকতা জীবনের সাফল্য ও অভিজ্ঞতার কথা স্মরণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে শাহিদুর রহমান শাহিদের প্রতি সম্মান ও ফুলেরডালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!