ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
সাংবাদিক আলিফ ফকির হত্যা

সাংবাদিক হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মদনে মানববন্ধন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৫, ১৯ অক্টোবর ২০২৬
সাংবাদিক হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মদনে মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে নেত্রকোণার মদনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার  (১৯ অক্টোবর ২০২৬) বিকেলে মদন চৌরাস্তা মোড়ে মদন উপজেলার সকল সাংবাদিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাত সোয়া আটটার দিকে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া এলাকায় একটি চায়ের দোকান থেকে বের হওয়ার পর তাঁকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আল মাহবুবুর আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, বাংলাদেশ প্রেসক্লাব মদন শাখার সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শেখ মাসুদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আমিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, সরকারি হাজী আব্দুল আজিজ ডিগ্রি কলেজের প্রভাষক গিয়াস মাহমুদ রুবেল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি, জুলাই যোদ্ধা ও সাংবাদিক ইমরান হোসেন, মোহন মিয়া, আব্দুল কাইয়ুম, শামসুল হক চ্যাম্পিয়নসহ অন্যান্যরা।

ডেইলি-বাংলাদেশ/নেত্রকোনা
ট্যাগ: হত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!