ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গারো পাহাড়ে ভারতীয় মদসহ আটক ২

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৫, ২৪ অক্টোবর ২০২৬
গারো পাহাড়ে ভারতীয় মদসহ আটক ২
ভারতীয় মদসহ দুজনকে আটক

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় ৫০ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ৭৫ হাজার টাকা।

গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার জামতলা কলনী এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া ডাকঘরের গোমরা গ্রামের মৃত ছফর আলীর ছেলে মো. সুলতান মাহমুদ (৩৮) ও একই গ্রামের কালো গাজীর ছেলে মিস্টার আলী (৩৬)।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে জামতলা কলনী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই দুজনকে আটকের পাশাপাশি ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এ ঘটনায় আটক দুজন ও পলাতক আরও তিনজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজিবি আরও জানায়, আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। জব্দ করা মদ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে অবৈধ কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

ডেইলি-বাংলাদেশ/শেরপুর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!