[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে হেরোইন সহ ১ জন গ্রেফতার
সিরাজগঞ্জ এসআরবি-১২
সিরাজগঞ্জ এসআরবি-১২’র সদর কোম্পানি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার সাতটিকরী তালতলা গ্রামের সন্নিকটে ঢাকা রাজশাহী মহাসড়কের উপর এক মাদক বিরোধী অভিযান চালায়।
বৃহস্পতিবার এই অভিযানে ২৫৫ গ্রাম হিরোইন সহ ১ মাদক সরবরাহকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহিনুর (৩২) জয়পুরহাট জেলার কালাই থানার দাউদিয়া আশুরাই গ্রামের আব্দুল হান্নানের পুত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন রাজশাহী সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পরিবহন ও স্থানান্তর করে আসছে বলে এসআরবি সূত্রে জানান।
গ্রেফতারকৃত শাহিনুরের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে। তাবরীজ তাজওয়ার শরীফ, মেজর কোম্পানি কমান্ডার এসআরবি-১২,সদর কোম্পানি,সিরাজগঞ্জ ৩০ অক্টোবর- স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!