কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, বাবা- ছেলে নিহত
নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা- ছেলে নিহত এবং মা, বোন ও অপর মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
ঘটনাটি শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১১ টার দিকে উপজেলার নেত্রকোনা - কেন্দুয়া রোডের দূর্গাপুর মোড়ের কাছে লাহিড়ী বাড়ির সামনে ঘটে।
নিহত বাবা ছেলে হলেন উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের আনিসুল হকের ছেলে দলিল লেখক মাহমুদুল হক শাহিন(৪০) ও তার ছেলে রাজিন(৫) এবং আহতরা হলেন নিহত শাহিনের স্রী তুহিন আক্তার( ৩০) ও কন্যা মুমু(৭)এবং অপর মোটর সাইকেল চালক নান্দাইল উপজেলার অরন্যপাশা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে ওয়াশিদ(৩৫)।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তরিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু ও ৩ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে শাহিন সরকার স্রী, ছেলে ও কন্যাকে নিয়ে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কেন্দুয়ার দিকে যাওয়ার সময় উপজেলার দূর্গাপুর মোড়ের কাছে লাহিড়ী বাড়ির সামনে পোঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাবা শাহিন সরকার ও তার ছেলে রাজন,স্রী তুহিনা আক্তার এবং কন্যা মুমু এবং অপর মোটর সাইকেল চালক ওয়াশিদ গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্ব পালন কারি চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন এবং শাহিন সরকারের স্রী ও কন্যাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, অপর মোটর সাইকেল চালক ওয়াশিদ স্থানীয় হাসপাতালে চিকিৎসা না নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির জন্য চলে যান।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তরিকুল ইসলাম বলেছেন সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।মরদেহ দুটো থানায় রাখা আছে ।এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।