ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ৩১ অক্টোবর ২০২৬
রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাস্তার মধ্যে পণ্য রেখে ব্যবসা করায় সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন ফল ব্যবসায়ী ও বেকারীর দোকানীকে জরিমানা করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুরে কলারোয়া বাজারের ফল মার্কেট ও চৌরাস্তা মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।

তিনি জানান, রাস্তায় পণ্য রেখে ব্যবসা করায় ৯ জন ফল ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা ও ২টি বেকারীতে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ধ্বংস করা হয়।

জরিমানা করা ব্যবসায়ীরা হলেন, আজমল হোসেন, ফয়ষাল হোসেন, সৈয়দ জিয়াউল হক, আরিফ হোসেন, ডালিম হোসেন, কামাল হোসেন, ফয়সাল, ওসমান গণি ও রফিকুল ইসলাম।

কলারোয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি, ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!