হোসেনপুরে জাতীয় যুব দিবস পালিত
'দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, যুব ঋণের চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর ) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক। এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর থানার ওসি রাশেদুল ইসলাম,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম শিহাব, উপজেলা নির্বাচন অফিসার আলীমুল রাজী, উপজেলা মৎস্য অফিসার কামরুল হাসান, পৌর বিএনপির সাধারন সম্পাদক মো.মানসুরুল হক রবিন,মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রমূখ। আলোচনা সভা শেষে যুব ঋণের চেক বিতরণ করা হয়।