চাটমাহর দেশীয় মাছ রক্ষায় প্রশাসনের অভিযান, ৫ হাজার টাকা জরিমানা
পাবনার চাটমোহর উপজলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ি বিল পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, জলজ পরিবেশ রক্ষা ও দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণর লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রাববার (১ নভম্বর) সন্ধ্যায় চাটমোহর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মজিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী বিলের পানির স্বাভাবিক প্রবাহ বাধা সৃষ্টিকারী দুটি অবৈধ সুতিবাঁধ উচ্ছেদ করা হয়। এ সময় একজন অভিযুক্ত ব্যক্তিক ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
উপজলা প্রশাসন সূত্র জানা যায়, এ ধরনের অবৈধ বাঁধের কারণে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়। পাশাপাশি মাছের চলাচল ও প্রজনন বাধা সৃষ্টি হয় এবং মাছের প্রাকৃতিক বিচরণক্ষেত্র ও জলজ জীববচিত্র্য ক্ষতিগ্রস্থ হয়।
অভিযান সিনিয়র উপজলা মৎস্য কর্মকর্তা মাঃ আব্দুল মতিন এবং চাটমোহর থানা পুলিশর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা, জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।