ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৮, ২ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও মানববন্ধন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও মানববন্ধন। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও মানববন্ধন হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্র কমান্ড কাউন্সিলের দিকনির্দেশনায় সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রসাশক কার্যালয়ের শহিদ স্মৃতি চত্বরে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১-এর বীর মুক্তিযোদ্ধারা দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে ফিরে আনে তাদের মাতৃভূমির স্বাধীনতা। সেই স্বাধীন বাংলার মাটিতে বীর মুক্তিযোদ্ধাদের আজও বহন করতে হয় নানা রকম গালি- যা শুধু মুক্তিযোদ্ধাদের জন্যই নয়, দেশ ও জাতির জন্য লজ্জাস্কর।

বক্তারা আরো বলেন, অতিসম্প্রতি পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির শেষ বিদায় লগ্নে গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়া হয়। দ্রুত এই হীন কার্যে লিপ্ত স্বাধীনতাবিরোধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মেছের আলী সেখ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, জহুরুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড ও মহল্লার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিতি ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/জেডআই
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!