ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ৯ ট্রেডে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন ৮৪ যুবক-যুব নারী

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ৩ নভেম্বর ২০২৬
সাতক্ষীরায় ৯ ট্রেডে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন ৮৪ যুবক-যুব নারী
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরায় নয়টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম শুরুর লক্ষ্যে প্রশিক্ষণার্থী ও ওস্তাদদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় শহরের একটি হলরুমে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক। সিসিডিবির প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সিসিডিবির টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, হিসাব কর্মকর্তা রিচার্ড অধিকারী ও মাঠ সংগঠক রিপন বাড়ুই উপস্থিত ছিলেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির বাস্তবায়নে এবং নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা কার্ক ইন অ্যাক্টির অর্থায়নে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এতে মোট ৮৪ জন অংশ নেবেন। তাঁদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার ৪৪ জন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/সাতক্ষীরা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!