ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ৩ নভেম্বর ২০২৬
হবিগঞ্জে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্যসহ একটি কাভার্ড ভ্যান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা ও কাভেরী মেহেদী।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। এর আগে রোববার বিকেল ৪টার দিকে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক চেকপোস্ট থেকে প্রায় ৩০০ মিটার দূরে গাড়িটি ফেলে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে পরিত্যক্ত কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদী উদ্ধার করা হয়। কাভার্ড ভ্যানসহ উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ উদ্ধার করা সব পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!